ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

সৌদি-আমিরাতের বিমান ও সমুদ্রবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়বে হুথিরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার হুথিদের রাজনৈতিক শাখা থেকে দেয়া এক বিবৃতিতে এ হুমকি দেয়া হয়। ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি জোটের আগ্রাসনের জবাবে এ ব্যবস্থা নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর, সীমান্ত ক্রসিং পয়েন্ট এবং এসব দেশের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান আমাদের ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কারণ তাদের ওপর হামলা আমাদের বৈধ অধিকার।

গত শনিবার সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা।এই হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দেয় সৌদি আরব। এরপর সোমবার ইয়েমেনের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর সামিয়কভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় সৌদি জোট।

এর পরদিনই পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দেয় হুথি বিদ্রোহীরা। তারা বিবৃতিতে বলে, আমরা নিরলস বসে থাকব না। ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ বানচাল করতে এবং ইয়েমেনি জনগণকে দুর্ভিক্ষের মুখে ফেলা ও অপমানের চেষ্টার বিরুদ্ধে আমরা আরো নানা উপায়ে ব্যবস্থা নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

সৌদি-আমিরাতের বিমান ও সমুদ্রবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়বে হুথিরা

আপডেট সময় ১০:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭