ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে অঙ্গন আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত অঙ্গন নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রফিকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, শহরের কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ কর্মী অঙ্গন আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নাটোর সদর হাসপাতালে গিয়ে অঙ্গনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। নিহত অঙ্গন আহমেদ জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে স্বীকার করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭