ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আকামায় পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের শ্রম এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আকামায় (বসবাসের অনুমোদন) পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে। তবে মন্ত্রণালয় বলেছে, এ আইনের ফলে যারা পেশা পরিবর্তনের অনুমোদন পাবেন না তারা চাইলে এর বিরুদ্ধে অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এ সংক্রান্ত নিবন্ধনের জন্য বেঁধে দেয়া ৪ সপ্তাহের অতিরিক্ত মেয়াদকাল সোমবার শেষ হয়ে গেছে। মন্ত্রণালয় বলেছে, তারা নিয়মিত এ সংক্রান্ত অনুসন্ধান অভিযান পরিচালনা করবে। এ জন্য বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালাবে তাদের তদন্তকারীরা। নিয়মভঙ্গ করে পেশা পরিবর্তনকারীকে শনাক্ত করা হলে প্রত্যেককে ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।

মন্ত্রণালয় আরো বলেছে, নিতাকাত পদ্ধতির আওতায় প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণমূলক কর্মসংস্থানের অনুপাত পুনঃনির্ধারণ করা হবে। যাতে সৌদি আরবের স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ প্রবাসীদের কারণে সংকুচিত না হয়। এ প্রক্রিয়াকে সৌদিকরণ বা সাউদিজেশন বলা হয়। সৌদি আরবের ষাটোর্ধ্ব নাগরিকরা বেসরকারি খাতে কাজ করতে পারবেন। এক্ষেত্রে তাদের সৌদিকরণের আওতায় আনা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আকামায় পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে সৌদি আরব

আপডেট সময় ০২:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭