ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটের জয়রথ থামালো খুলনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শুরু দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকাকে হারিয়ে চমক দেখিয়েছিল নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। এরপর তাদের জয়রথ ছুটেই চলছিল। বিপিএলে টানা তিন জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই চতুর্থ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। তবে তাদের জয়রথকে থামিয়ে দিল মাহমুদুল্লাহর খুলনা।

১৩৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোই বেগ পেতে হয় খুলনা টাইটান্সকে। তাইজুল ঘূর্ণিতে বেশ ভালোই বিপাকে পড়েছিল দলটি। তবে বিপদ কাটিয়ে ১২ বল হাতে থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় খুলনা।

খুলনা শিবিরে প্রথমেই তাইজুল ঝড় বয়ে যায়। তাইজুলের স্পিনবিষেই বিপর্যস্ত হয়ে পড়ে খুলনা। তাইজুল দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৮ রানেই নাজমুল হাসান শান্তকে ফেরান। একই ওভারের পঞ্চম বলেই ফেরান ওয়াল্টনকে। এরপর সপ্তম ওভারে বলে এসেই ১৯ রান করা রুশোর উইকেটটিও তুলে নেন তাইজুল।

তবে খুলনার ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার মাঝেও জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে বড় অবদান রাখেন কিলিঙ্গার। ৩৬ বল খেলে তিনি করেন ৪৭টি রান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও করেন ২৭ রান। যা খুলনার জয়কে অনেকটাই সহজ করে দেয়।

তাইজুল ইসলামের ৩ উইকেটের পাশাপাশি রস হোয়েটলিও একটি উইকেটের দেখা পেয়েছেন। এর আগে, নাসির হোসেনের ৩৫ বলে ৪৭ রানের হার না মানা এক ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৫ রান তোলে সিলেট সিক্সার্স। শেষদিকে রস হোয়েটলি করেন ২৭ রান। আর সমান ২৬ রান করে করেন উপুল থারাঙ্গা আর দানুশকা গুনাথিলাকা।

ম্যাচ সেরার পুরস্কার উঠেছে অধিনায়ক মাহমুদুল্লাহর হাতে। আর এক্সাইটিং প্লেয়ারের পুরস্কার উঠেছে তাইজুল ইসলামের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটের জয়রথ থামালো খুলনা

আপডেট সময় ১১:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭