ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরাগ তীরে জোড় ইজতেমা ১৭ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

টঙ্গীর তুরাগ তীরে ১৭ নভেম্বর শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে ৫ দিন এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর মঙ্গলবার মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে জোড় ইজতেমা আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে ৫দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়।

এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লী অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি আরো জানান, কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য ও মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির উপর বয়ান করবেন। বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লীরা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমা শেষে মুসল্লীরা বিভিন্ন এলাকায় তাবলীগী কাজে ছড়িয়ে পড়েন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে সুষ্ঠুভাবে জোড় ইজতেমা শেষ করতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুসল্লীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।

সে হিস‍াবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২, ১৩ ও ১৪ এবং দ্বিতীয় পর্ব ১৯, ২০ ও ২১ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। প্রতি পর্ব ইজতেমার শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরাগ তীরে জোড় ইজতেমা ১৭ নভেম্বর

আপডেট সময় ০৩:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭