ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

নির্বাচনের জন্য নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে আ.লীগ: রিজভী

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে।মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদীর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, নির্বাচনের জন্য সরকারি দল তাদের জনশক্তির হাতে অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র দিয়ে এখন তারা নিজেরাই মারামারি করছে। আর যারা মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় না তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

তিনি বলেন, ছাত্রদল নেতা নাহিদকে কারা তুলে নিয়েছে এটা জনগণ বুঝে। কারা এসবের সঙ্গে জড়িত, মানুষ জানে। যারা এসব কাজ করে তারা কী করে সুষ্ঠু নির্বাচন করতে পারে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ সেই নির্বাচন মানবে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

নির্বাচনের জন্য নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে আ.লীগ: রিজভী

আপডেট সময় ০২:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭