ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার বিপক্ষে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ‍হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির নেতা নিকোলাস মাদুরোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি একজন খারাপ নেতা ও ভেনেজুয়েলায় স্বৈরশাসন জারি করতে চান।’ তিনি বলেন, ভেনেজুয়েলার দুঃসময়ে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এদিকে সরকার বিরোধী গণভোটে রবিবার ভোটে অংশ নেয় ৭০ লাখেরও বেশি ভেনেজুয়েলান। সাবেক প্রেসিডেন্ট চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন। মাদুরো জুলাই মাসের শেষ দিকে একটি জাতীয় সাংবিধানিক পরিষদের জন্য প্রতিনিধি নির্বাচনের পরিকল্পনা করেছেন। বিরোধিরা এই প্রতিনিধি নির্বাচনের বিরোধিতা করে গণভোট আয়োজন করেছে। এতে প্রশ্ন রাখা হয়েছে, ভোটাররা আসলেই একটি নতুন সংবিধান চান কিনা।

বৃহস্পতিবার বিরোধী দল সারাদেশে হরতাল ডেকেছে। মাদুরোকে পদচ্যুত করে আগাম নির্বাচনের উদ্দেশ্য তাদের। তবে মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প কি ব্যবস্থা নেবেন সেটা নিশ্চিত করে বলেননি।এদিকে রবিবারের গণভোটকে স্বীকৃতি দেয়নি সরকার। গণভোট পর্যবেক্ষণ করার জন্য শনিবার বেশ কয়েকজন সাবেক লাতিন আমেরিকান নেতা রাজধানী কারাকাসে আসেন। যেসব ভেনেজুয়েলান বিদেশে থাকেন তারাও ভোট দিতে পারবেন।

গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এ পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছেন শতাধিক ও আহত হয়েছেন প্রায় দেড় হাজার। এ নির্বাচন অবশ্য পুরোপুরিই প্রতীকী। বিরোধী দল বলছে, এটার মাধ্যমে তারা জনগণের মতামত নিচ্ছে যে সরকারকে আসলেই সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে দেওয়া যায় কিনা।

সরকার একটি নতুন সংবিধান চাইছে। মাদুরোর মতে, দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে টেনে তোলার এটাই একমাত্র উপায়। কিন্তু এ পরিকল্পনার ফলে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭