ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

নাটোরে ট্রাকের ধাক্কায় হাইওয়ে পুলিশ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আলতাফ হোসেন নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন পাবনার সাথিয়ার মৃত আবেদ আলীর ছেলে এবং বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বরত কনস্টেবল। মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈকত হাসান ও বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত শামসুন নুর জানান, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর কলাবাগান এলাকায় দায়িত্বরত ছিলেন। এসময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলতাফ হোসেনের মৃত্যু হয়।

পরে সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা তার মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এদিকে ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ। ট্রাকটি আটকের জন্য বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ দুই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

নাটোরে ট্রাকের ধাক্কায় হাইওয়ে পুলিশ নিহত

আপডেট সময় ০৫:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭