ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা চালাল দায়েশ, নিহত অন্তত ১০০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পেতে রাখা গাড়ি বোমা হামলায় অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে। শনিবার রাতে আয-যোর শহরের ‘জাদিদা আকিদাত’ এলাকায় এই বোমা হামলার ঘটনায় অপর শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রদেশের অস্থায়ী শরণার্থীদের একটি ক্যাম্পের ভেতরে একটি গাড়িতে করে বোমাটি পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে, গোটা দেইর আয-যোর শহর থেকে এর শব্দ শোনা গেছে।

আরবি টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন জানিয়েছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ গাড়িবোমাটি পেতে রেখেছিল। সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে দায়েশের হাত থেকে কৌশলগত দেইর আয-যোর শহরটি পুনরুদ্ধার করে।

আমেরিকা, সৌদি আরব ও তাদের মিত্রদের সহযোগিতায় ২০১১ সালে সিরিয়ার অভ্যন্তরে সহিংসতা ছড়িয়ে দেয়া হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ন্যক্কারজনক কাজ করা হয়। ওই ঘটনার ছয় বছর পর সিরিয়ার সেনাবাহিনী এখন দেশটির বেশিরভাগ এলাকা বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা চালাল দায়েশ, নিহত অন্তত ১০০

আপডেট সময় ০৩:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭