ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিশ্চিহ্ন হবে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সুনির্দিষ্ট কিছু দেশ এ অঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্য থেকে এসব গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকরা উৎখাত হওয়ার পথে রয়েছে।

লেবানন সফররত ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি শুক্রবার বৈরুতে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী সা’দ হারিরির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, উগ্র সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনগণের মধ্যে ঐক্য চায় না।

বেলায়েতি বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর সব সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠী অচিরেই এ অঞ্চল থেকে নিশ্চিহ্ণ হয়ে যাবে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, তার দেশ লেবাননে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। প্রধানমন্ত্রী হারিরি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে জোট সরকার গঠন করবেন বলে গতমাসে যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানান বেলায়েতি। তিনি বলেন, একটি ঐক্যমত্যের সরকার গঠন নিঃসন্দেহে লেবাননের জনগণের স্বার্থ রক্ষা করবে।

সাক্ষাতে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া উগ্র ও তাকফিরি সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রতিরোধ সংগ্রামের বিকল্প নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিশ্চিহ্ন হবে: ইরান

আপডেট সময় ০৩:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭