ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কাকুরিয়া গ্রামের মসজিদে জুম্মার নামাজের সময় টাকা তোলাকে কেন্দ্র করে ওই গ্রামের লাল্টু বিশ্বাস ও রাব্বি মোল্লার মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ মসজিদের ভেতরেই মারামারি শুরু করে। পরবর্তীতে উভয় গ্রুপের লোকজন দেশীয় লাঠিসোটা, ঢাল, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হয় কাকুরিয়া গ্রামের বকুল মোল্লা (৫০), আকিদুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম, শফি মোল্লা, রবিউল মোল্লা, ভুলু মোল্লা, কবির মোল্লা, লাল্টু মোল্লা (৬০) ও চায়না বেগম (৩৭)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ১১:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭