ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে পুতিনের বৈঠক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়া ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতায় চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও তেহরান এবং মস্কো নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে। তেহরান সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন তিনি। এ সময় রুশ প্রেসিডেন্ট তেহরানের সঙ্গে সব ক্ষেত্রে মস্কোর সম্পর্ক আরো গভীর করার বিষয়ে প্রস্তাব দিলে সর্বোচ্চ নেতা তাকে স্বাগত জানান।

খামেনেয়ী বলেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখায় পশ্চিম এশিয়ায় রাশিয়ার প্রভাব বেড়েছে। সিরিয়া ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে তা অব্যাহত রাখার কথা বলেন সর্বোচ্চ নেতা।

এ সময় তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ার জনগণই সে দেশের ভাগ্য নির্ধারণ করবে; অন্য কেউ নয় কিংবা সিরিয়া সরকারকে চাপ দিয়ে বিদেশী কোনো শক্তি কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করাতে পারবে না।

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান ও রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করতে পারে। দু দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানের চেয়ে আরো অনেক বেশি বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যেকোনো ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তিনি স্বাগত জানাবেন। পুতিন বলেন, ইরান ও রাশিয়া জ্বালানি, আধুনিক প্রযুক্তি, কৃষি এবং যৌথ তেল-গ্যাস ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে পারে।

তিনি আরো বলেন, “সিরিয়া ইস্যুতে আমরা বিশ্বের সামনে একথা প্রমাণ করেছি যে, বাইরে হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারি।”

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে পুতিনের বৈঠক

আপডেট সময় ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭