ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

যৌন হেনস্তার গুঞ্জনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক যুগের বেশি সময় আগে এক নারীর হাঁটুতে স্পর্শ করার পরিপ্রেক্ষিতে ওঠা যৌন হেনস্তার গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন। স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মের কাছে পাঠানো এক চিঠিতে ফ্যালন পদত্যাগের বিষয়টি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর পদে থাকতে যে উঁচু স্তর দরকার, সেটির ঘাটতির কারণে পদত্যাগের কথা জানিয়েছেন ফ্যালন। তিনিই সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত যৌন হেনস্তার কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে সরে দাঁড়ানো প্রথম আইনপ্রণেতা।

চলতি বছরের জুনে অনুষ্ঠিত আগাম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো প্রধানমন্ত্রী টেরিজা মে যে মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়া নিয়ে আলোচনায় অচলাবস্থা ভাঙার চেষ্টা করছেন, ঠিক তখনই তাঁর কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে দাঁড়াল ফ্যালনের পদত্যাগ। নিজ দল কনজারভেটিভ পার্টিতে খুবই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হতো তাঁকে।

হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে একের পর এক ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর আলোচনায় আসে ব্রিটিশ মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের (এমপি) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগগুলোও।

২০০২ সালে এক রেডিও উপস্থাপকের হাঁটুতে স্পর্শ করার জন্য চলতি সপ্তাহের শুরুতে ক্ষমা চেয়েছিলেন ফ্যালন। ওই নারীকে ফ্যালনের এই আচরণ ‘কিছুটা রসাত্মক’ বলে আখ্যায়িত করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

যৌন হেনস্তার গুঞ্জনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০১:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭