ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও বিভিন্ন কর্মপন্থা তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন। আজ বুধবার প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৭-১৮এর ওপর এক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী এ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং চিলি, লাইবেরিয়া, নরওয়ে ও তিউনিসিয়ার শিক্ষামন্ত্রীরা এ প্যানেল আলোচনায় অংশ নেন। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা এ উচ্চ পর্যায়ের সভা উদ্বোধন করেন। ২০৩০ সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, নাহিদ তার আলোচনায় তা তুলে ধরেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি-৪ অর্জনের জন্য জবাবদিহিতা আরো বাড়াতে হবে। বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে স্কুল-কলেজ ব্যবস্থাপনায় স্থানীয় লোকজনদের সম্পৃক্ত করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

প্যানেল আলোচকরা শ্রেণিকক্ষ ও উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আদর্শ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে তারা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সংস্কার কাযক্রম গ্রহণের জন্য আহ্বান জানান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

আপডেট সময় ০৭:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭