ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরের জার্সি উন্মোচন

আকাশ স্পোর্টস ডেস্ক:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচিত হলো বসুন্ধরার কনভেনশন সেন্টারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরুর আগে জার্সি উন্মোচন অনুষ্ঠানে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়ে রাখল ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার রংপুরেরও অধিনায়ক। এক এক করে সব খেলোয়াড়ের ছবি জায়ান্ট স্ক্রিনে ওঠার পর সবার শেষে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে রংপুরে যোগ দেয়া মাশরাফির ছবি। বসুন্ধরা কনভেনশন সেন্টারের হল রুম তখন যেন মিরপুরের গ্যালারি! ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যককালাম, লাসিথ মালিঙ্গার সঙ্গে মাশরাফিকে দলে পেয়ে রংপুর সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

জায়ান্ট স্ক্রিনে খেলোয়াড়দের দেখানো শেষে রংপুর রাইডার্সের জার্সি পরে ফ্যাশন শো’তে অংশ নেন মডেলরা। কোচ টম মুডিও তো মডেল হয়ে গেলেন! নতুন জার্সিতে ক্যাটওয়াকের সঙ্গে গানের তালে বেশ কিছুক্ষণ নাচলেনও তিনি। তার আগে মনোমুগ্ধকর লেজার শো’র পর অধিনায়ক মাশরাফির হাতে রংপুরের কর্তাব্যক্তিরা তুলে দেন জার্সি।

নতুন দলে নতুন দায়িত্ব নিতে যাওয়া মাশরাফি ভালো শুরুর অপেক্ষায়, ‌‌‌‌‌‘টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। এখন শুধু এতটুকু বলব, আমরা যেন শুরুটা ভালো করতে পারি, রংপুরের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারি। বিশ্বের সেরা কোচ আমাদের দলে। মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে সব সহজ হয়ে যাবে।’

কোচ টম মুডি তার বক্তব্যে বলেছেন, ‘আমি নিশ্চিত আগামী এক মাস দারুণ লড়াই করবে দলগুলো। ২০ ওভারের ক্রিকেটে কাউকেই শক্তিশালী বলা যাবে না। মাঠের পাফরম্যান্সে যারা এগিযে থাকবে, তারাই জিতবে।’

আগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। ওই দিনই রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। কখনও শিরোপার স্বাদ না পেলেও এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরের জার্সি উন্মোচন

আপডেট সময় ০৩:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭