ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

পদত্যাগ করছেন ইরাকের কুর্দিস্তান নেতা বারজানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে কুর্দিস্তানের স্বাধীনতার উদ্যোগ নিয়ে বাগদাদের সঙ্গে অচলাবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওই অঞ্চলের সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। কুর্দিস্তানের পার্লামেন্টে এক চিঠিতে বারজানি বলেছেন, তিনি আর তার মেয়াদ বাড়ানোর চেষ্টা নেবেন না। তার মেয়াদ ৪ দিনের মধ্যেই শেষ হচ্ছে।

কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে কুর্দিরা গতমাসে গণভোটে ভোট দিয়েছে। এ ভোটকে কেন্দ্র করে কুর্দিদের সঙ্গে ইরাকের সরকারি বাহিনীর লড়াই শুরু হয় এবং সেনারা কুর্দিদের তেল সমৃদ্ধ এলাকাগুলো দখল করে নেয়। এমপি’রা বারজানির চিঠি নিয়ে আলোচনা করছেন। বিক্ষোভকারীরা কুর্দি পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেছে।

চিঠিতে বারজানি বলেছেন, “আমি ক্ষমতায় শুন্যতা পূরণের জন্য পার্লামেন্টকে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছি।” বারজানি আরও বলেন, তিনি একজন পেশমেরগা কিংবা কুর্দি যোদ্ধাই থাকবেন এবং কুর্দিস্তানের জনগণের অর্জন ধরে রাখবেন।

২০০৩ সালের মার্কিন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের পর বারজানি নেতৃস্থানীয় পর্যায়ে উঠে আসেন এবং উত্তর ইরাকে স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

পদত্যাগ করছেন ইরাকের কুর্দিস্তান নেতা বারজানি

আপডেট সময় ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭