ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেইর এজরে সিরীয় সেনা ও আইএস’র সংঘর্ষে নিহত ৭৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার দেইর এজর শহরে গত ২৪ ঘন্টায় সরকারি সেনা ও আইএস’র মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেইর এজর প্রদেশের রাজধানী দেইর এজর শহরের অধিকাংশ এলাকা এখন সিরীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। শনিবার থেকে সিরীয় সেনারা ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের মোকাবেলা করে আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে।

পর্যবেক্ষক সংস্থাটি বলছে, শনিবার উভয়পক্ষের যুদ্ধে অন্তত ৫০ আইএস যোদ্ধা ও ২৩ সিরীয় সেনা ও সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর সদস্য নিহত হয়েছে।

অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, সরকারি বাহিনী আরো দুটি নতুন এলাকা ও মিউনিসিপ্যল স্টেডিয়াম দখলে নিয়েছে।

দেইর এজরের অধিকাংশ এলাকা এক সময়ে আইএস’র নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সেপ্টেম্বরের প্রথমদিক থেকে শহরটির অধিকাংশ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেইর এজরে সিরীয় সেনা ও আইএস’র সংঘর্ষে নিহত ৭৩

আপডেট সময় ০৯:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭