ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুগ্ম সচিবের গাড়িচাপায় শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে তথ্য ও প্রযুক্তি বিভাগে কর্মরত যুগ্ম সচিবের গাড়িচাপায় জান্নাত নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। জান্নাত টাঙ্গাইলের মো. জামাল উদ্দিনের মেয়ে।

শনিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী সবুর মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে। যুগ্ম সচিব মো. শাহাদৎ হোসেন ও তার গাড়ি হোতাপাড়া পুলিশ ক্যাম্পে নেয়া হয়েছে।

পিরুজালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম জানান, শিশু জান্নাতের বাবা সপরিবারে তার শ্বশুর স্থানীয় সবুর মিয়ার বাড়িতে থাকেন। তারা এক পোশাক কারখানায় চাকরি করেন।

যুগ্ম সচিব মো. শাহাদৎ হোসেন কয়েক বন্ধুকে নিয়ে শনিবার গাজীপুরের পিরুজালী এলাকার নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে ও বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পিরুজালী সবুর মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় জান্নাতকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুগ্ম সচিবের গাড়িচাপায় শিশু নিহত

আপডেট সময় ০৮:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭