ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক ‘রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’:মিতু ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই জ্যামে থাকা মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাত সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর আশঙ্কা থেকেই আমাদের এই অবস্থান নিতে হয়েছে: সালাহউদ্দিন ‘ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখানোর কারণেই মুক্তিযুদ্ধ’: শফিকুর রহমান এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ : মির্জা ফখরুল বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান সব রকমের উগ্রতা শক্ত হাতে মোকাবিলা করতে হবে: ফেসবুক পোস্টে ড. শামারুহ জনগণের দেখভাল করাই আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব: সংসদে প্রধানমন্ত্রী

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অ্যামাজনের স্টক লাফিয়ে বাড়তেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন জেফ বেজোস। শুক্রবার অ্যামাজনের স্টক ১৩.৫ শতাংশ বাড়ার পরই এই খবর সামনে আসে।

গত এক দশকের বেশি সময় ধরে একটানা বিল গেটস হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সাম্প্রতিক অতীতে এক সমীক্ষায় বলা হয়েছিল, যে হারে বিল গেটসের সম্পদ বাড়ছে তাতে তিনিই হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার।

এর আগে গত আগস্টেও গেটসকে একবার টপকে গিয়েছিলেন বেজোস। অ্যামাজন সংস্থায় বেজোসের ৮ কোটি শেয়ার রয়েছে। সম্প্রতি সংস্থার স্টক বেড়ে যাওয়ায় একদিনে ১ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়ে গিয়েছে বেজোসের। যার ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। ফলে এই মুহূর্তে তিনি বিল গেটসকে ছাপিয়ে গিয়েছেন।

অন্যদিকে, বিল গেটসও যে অনেকটা পিছিয়ে তেমন নয়। ৭ শতাংশ স্টক বেড়েছে মাইক্রোসফটেরও। এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী গেটসের ১০.৩ কোটি শেয়ার রয়েছে। যার ফলে বিল গেটসের ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পদ বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭