ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে নিহত ৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে রেই শহরের কাছে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জন নিহত ও দুই জন আহত হয়েছে। ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের একটি দল ওই শোধনাগারের চোলাই টাওয়ারে উঠে কারিগরি ত্রুটি পরীক্ষা করে দেখার সময় সেখানে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পার্স টুডের।

রেই শহরের মেয়র হেদায়েতুল্লাহ জামালিপুর জানান, টাওয়ারের ছিদ্র থেকে আগুন লেগে থাকতে পারে। তিনি বলেন, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, টাওয়ারে আটকে পড়া লোকজন ভূমি থেকে বহু উপরে থাকায় কাউকেই বাঁচানো সম্ভব ছিল না।

তেল শোধনাগারের জনসংযোগ বিভাগের প্রধান হামিদ রেজা জাফারি জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। কেননা তারা এমনভাবে পুড়ে গিয়েছে যে তাদের চেনার কোন উপায় নেই।

এদিকে দেশটির গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, চোলাই টাওয়ারে অবস্থানরত একজন প্রাণ বাঁচাতে লাফ দিলে মারাত্মকভাবে আহত হয়েছেন। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্মকর্তারা। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে নিহত ৬

আপডেট সময় ১২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭