ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

চুয়াডাঙ্গায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনা-আকুন্দবাড়িয়া সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা রাসেল নামে মাইক্রোবাসের এক চালককে কুপিয়ে জখম করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে সড়কের তেলপাম্পের অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাসনুন আলম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু বলেন, দলীয় একটি সভাশেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইক্রোবাসযোগে দর্শনা থেকে জীবননগর যাচ্ছিল। আকন্দবাড়িয়া এলাকার তেলপাম্পের কাছে পৌঁছানোর পর তারা সড়কে গাছ ফেলে একটি ট্রাকে ডাকাতি করতে দেখে। বিষয়টি অনুমান করতে পেরে মাইক্রোচালক রাসেল পেছনের দিকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ছুটে গিয়ে গাড়িটির গতিরোধ করে এবং চালক রাসেলের ডানহাতে অস্ত্র দিয়ে কোপ মেরে জখম করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

চুয়াডাঙ্গায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি

আপডেট সময় ০১:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭