ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

প্রবাসীদের নাগরিকত্ব দিচ্ছে কাতার: মানতে হবে দু’টি শর্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শুধু স্থায়ী বসবাসের সুযোগ নয়, কাতারকে বিদেশিদের পুরোপুরি নাগরিকত্ব দিতে হবে বলে মনে করছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি কাতার বিদেশিদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার জন্য খসড়া আইনের অনুমোদন করেছে। আইন অনুযায়ী তারা নির্দিষ্ট কিছু সুযোগ পাবে; পুরোপুরি নাগরিকত্ব পাবে না। কিন্তু তারা নাগরিকত্বের যোগ্যতা রাখে।

সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপ করা কূটনৈতিক অবরোধের মধ্যে গত ৩ আগস্ট বিদেশিদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দেয় কাতার। প্রস্তাব অনুযায়ী, দেশটিতে থাকা প্রবাসীরা এখন কাতারে স্থায়ী হওয়ার সুযোগ নিতে পারবেন। কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ এক প্রতিবেদনে জানায়, দেশটির মন্ত্রিপরিষদ সভায় এ সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বলা হয়েছে, শিগগির এটি কার্যকর হবে।

এই আইনের ফলে দেশটিতে থাকা হাজার হাজার প্রবাসী চাইলে কাতারে স্থায়ী হয়ে যেতে পারবেন। আইন অনুযায়ী, যারা এই সুযোগ নিবেন তাদেরকে কাতারের নিজ বাসিন্দাদের মতো শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য কিছু অধিকার দেওয়া হবে।

তবে এটার জন্য কিছু নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে আইনে। সে অনুযায়ী, সব প্রবাসীই এটার জন্য আবেদন করতে পারবে না। মূলত ২টি শর্ত এক্ষেত্রে প্রধান বিবেচ্য হবে।যারা কাতারি নারীদের বিয়ে করে বসবাস করছে এবং দেশটির জন্য বিশেষ কিছু করেছে- তারাই স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।

হিউম্যান রাইট ওয়াচ জানায়, স্থায়ীভাবে বসবাস শুধু সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ দেবে, ওই বাসিন্দারা কাতারের পাসপোর্ট ব্যবহার করে অন্য কোথাও স্বাধীনভাবে ঘুরাফেরা করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের নাগরিকত্ব দিচ্ছে কাতার: মানতে হবে দু’টি শর্ত

আপডেট সময় ১০:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭