ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করবেন না: খামেনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস না করতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আজ বৃহস্পতিবার সকালে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রই ইসলামিক স্টেট (আইএস) সৃষ্টি করেছে। কিন্তু এখন আইএস সন্ত্রাসীরা পরাজিত হওয়ায় যুক্তরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির কারণে নিজেদেরকে আইএস বিরোধী হিসেবে তুলে ধরছে। কিন্তু নিঃসন্দেহে তারা সুযোগ পেলেই আবারও ইরাককে আঘাত করবে।

প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইরাকি প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ‘একইসঙ্গে আপনাদেরকে মার্কিন প্রতারণা ও ধোঁকাবাজির বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যাবে না।’

আয়াতুল্লাহ খামেনি তেহরান ও বাগদাদের মধ্যে নানা ক্ষেত্রে সব ধরনের সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ‘এই অঞ্চলের জাতিগুলোর দৃষ্টি এখন ইরাকের নানা অর্জন ও সাফল্যের দিকে। ইরাকের জনগণ এবং আপনিসহ দেশের কর্মকর্তাদের শ্রম ও সাহসিকতার কারণেই এই সাফল্য এসেছে।’

আয়াতুল্লাহ খামেনি তেহরান ও বাগদাদের মধ্যে নানা ক্ষেত্রে সব ধরনের সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ‘এই অঞ্চলের জাতিগুলোর দৃষ্টি এখন ইরাকের নানা অর্জন ও সাফল্যের দিকে। আপনার, ইরাকের জনগণ এবং দেশের কর্মকর্তাদের শ্রম ও সাহসিকতার কারণেই এই সাফল্য এসেছে।’

সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ইরাকের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ধরে রাখব এবং এর আগেও যেমনটি আমরা কুর্দিস্তানের ভাইদের বলেছি ইরাককে বিচ্ছিন্ন হওয়ার মতো বিপদে পড়তে দেয়া হবে না। একইসঙ্গে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সহযোগিতার প্রশংসা করেন।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি তুরস্ক সফর শেষে গতকাল বুধবার ইরানে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করবেন না: খামেনি

আপডেট সময় ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭