ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খুমেক হাসপাতালের নিজস্ব অর্থনৈতিক কোড না থাকায় বরাদ্দ পেতে নানা জটিলতা

অাকাশ জাতীয় ডেস্ক:

জনবল নিয়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সামর্থ্যরে তিনগুণ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ডাক্তারদের নিয়ে রোগীদের অসন্তোষ বেড়েই চলছে। অথচ ডিউটি সময়ের বাইরেও অনেক ডাক্তার দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া নিজস্ব অর্থনৈতিক কোড না থাকায় খুমেক হাসপাতালের জন্য বরাদ্দকৃত অর্থ পেতে জটিলতা পোহাতে হচ্ছে। ফলে উন্নয়নমূলক কাজের পাশাপাশি দৈনন্দিন কাজ বিলম্বিত হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সাথে মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন খুমেক হাসপাতালের চিকিৎসকরা। পরিচালক (হাসপাতাল) বলেন জনবল নিয়োগের বিষয়টি অর্থমন্ত্রণালয়ে আছে সেখান থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম মোর্শেদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, মেডিসিন-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এম কামাল হোসেন, গাইনি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সামসুন্নাহার লাকী, সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোজাম্মেলসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। এর আগে সকালে পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম শহিদ শেখ আবু নাসের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ইউনিট ও বহির্বিভাগে চিকিৎসা ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান প্রমুখ। পরিচালক আবু নাসের হাসপাতালের চিকিৎসার সার্বিক চিত্র দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন  পরিচালক।  পরে  দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজে পরিদর্শনে এসে রান্নাঘর, বাথরুম অপারেশন থিয়েটারসহ সকল ওয়ার্ড ঘুরে দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুমেক হাসপাতালের নিজস্ব অর্থনৈতিক কোড না থাকায় বরাদ্দ পেতে নানা জটিলতা

আপডেট সময় ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭