ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার্থীদের আধা ঘণ্টা আগে হলে প্রবেশ করতে হবে : শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষায় সকল শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

তিনি বলেন, সকল শিক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্নপত্র খোলা হবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক বা কোনো ব্যক্তি কোনো মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সচিব যোগাযোগের জন্য একটি সাধারণ ফোন সঙ্গে রাখতে পারবেন।

আজ মঙ্গলবার আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হবে এবং ১৮ নভেম্বর শেষ হবে।

সভায় জেএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র পাশের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রশ্নপত্র মুদ্রণ, বিতরণ, সংরক্ষণ ও পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট চালু থাকবে। পরীক্ষায় কোনো অনিয়ম বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত একটি কন্ট্রোল রুম চালু থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষায় যাতে কোনো অনিয়ম, নকল বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের আধা ঘণ্টা আগে হলে প্রবেশ করতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭