ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি প্রতিনিধিকে অপমান করে প্রশংসিত কুয়েতি স্পিকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কুয়েতি পার্লামেন্টের স্পিকার মারজুক আল ঘানিমের প্রশংসা করেছেন দেশটির আমির সাবাহ আহমেদ আল সাবাহ। রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) বৈঠক থেকে এক ইসরাইলি প্রতিনিধিকে বের করে দেয়ায় কুয়েতি আমির তার প্রশংসা করেন।

আমির আল সাবাহ স্পিকার ঘানিমকে পাঠানো এক চিঠিতে তার আচরণ ও অবস্থানের প্রশংসা করে বলেন, আপনার আচরণে ফিলিস্তিনিদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ ও আমাদের সমর্থনের প্রকাশ ঘটেছে। তিনি আরও বলেন, আপনার আচরণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আপনি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে নেসেট সদস্যের প্রতি যে আচরণ করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য।

সেন্ট পিটার্সবার্গের ওই সম্মেলনের শেষ দিনে তিউনিশিয়ান এক নারী এমপি ইসরাইলের প্রতি অভিযোগ তোলেন। তিনি বলেন, ফিলিস্তিনি এমপিদের ধরে নিয়ে মারধর ও অন্যান্য নির্যাতনের মাধ্যমে আইপিইউ সম্মেলনে উপস্থিত হতে বাধাগ্রস্ত করা হয়েছে।

এর পরেই কুয়েতি পার্লামেন্টের স্পিকার ঘানিম ইসরাইলি সরকারের এমন আচরণের কড়া সমালোচনা করেন। পাশাপাশি তিনি সেখানে উপস্থিত ইসরাইলি সদস্যকে লজ্জা দিয়ে ওই অনুষ্ঠানস্থল ত্যাগের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি প্রতিনিধিকে অপমান করে প্রশংসিত কুয়েতি স্পিকার

আপডেট সময় ০২:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭