ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মাহ্দী আমিন: গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৩৬-৪৩ শতাংশ

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে গ্রেডভেদে মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত শ্রমিকদের আয়, জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক আর্থসামাজিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত ন্যূনতম মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, নতুন এই মজুরি কাঠামোর আওতায় শ্রমিকরা মূল বেতনের পাশাপাশি তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস সুবিধাও নিয়মিত পাবেন। এর ফলে মাস শেষে তাদের মোট আয়ের পরিমাণ আরও বাড়বে। মাহ্দী আমিন বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি।

মাহ্দী আমিন জানান, পোশাক খাতের প্রতিটি অর্জনের পেছনে শ্রমিকদের অসামান্য অবদান রয়েছে। তাদের শ্রম ও দক্ষতা ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে সফল ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও উন্নত জীবন নিশ্চিত করা নৈতিক দায়িত্ব হিসেবে গণ্য করেছে সরকার। মজুরি বোর্ডের সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যেখানে মূল্যস্ফীতি, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারের বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

নতুন কাঠামো অনুযায়ী মজুরি বৃদ্ধির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গ্রেড-১ এর অধীনে সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকারসহ বিভিন্ন দক্ষ কর্মীর বেতন ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে, যা ৪৩ শতাংশ বেশি। গ্রেড-২ এর শ্রমিকদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, অর্থাৎ ৪০.১১ শতাংশ বেড়েছে। তিনি বলেন, গ্রেড-২ এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

তিনি আরও উল্লেখ করেন, গ্রেড-৩ এর অধীনে থাকা জুনিয়র অপারেটর ও হেলপারদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকায় উন্নীত হয়েছে, যা ৪১.৭০ শতাংশ বৃদ্ধি। এছাড়াও সর্বনিম্ন গ্রেড-৪ এর হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে, যা ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শ্রমিক ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, শিল্পের টিকে থাকা এবং প্রবৃদ্ধি ধরে রাখা শ্রমিকদের স্বার্থেই জরুরি। তিনি শ্রমিকদের উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে কান না দিয়ে কর্মস্থলে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া বজায় রাখতে হবে। জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহ্দী আমিন বলেন, শ্রমিক-মালিক প্রতি আমাদের আন্তরিক আহ্বান পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

পরিশেষে মাহ্দী আমিন বলেন, মালিকপক্ষের সক্ষমতা ও শ্রমিকের ন্যায্য অধিকারের সমন্বয়ে এমন একটি শিল্প গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা বিনিয়োগকারীদের আস্থা জোগাবে এবং বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বাড়াবে। শ্রমিক-মালিক পারস্পরিক আস্থা ও সহনশীলতাই আগামী দিনে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, চালিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী

মাহ্দী আমিন: গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৩৬-৪৩ শতাংশ

আপডেট সময় ০২:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬