ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে আগ্রহী। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো সন্ত্রাসী কিংবা সাজাপ্রাপ্ত আসামির বন্দী প্রত্যর্পণ চুক্তি ছাড়া দেশে ফেরার সুযোগ নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই বন্দী হিসেবে আসতে হবে। অনেকে হয়তো টাকা খরচ করে মনের জ্বালায় এমন খবর প্রকাশ করান, কিন্তু বাস্তবতা ভিন্ন। এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে তিনি জানান, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























