ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

হরমুজে দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ওমানের খাসাব উপকূলের অদূরে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, প্রথম ট্যাংকারটি খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল বা ২০ কিলোমিটার উত্তরে হামলার শিকার হয়। জাহাজটির পেছনের অংশে এই আঘাত লাগে। পরে সংস্থাটি জানায়, একই এলাকার কাছাকাছি আরও একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যা খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল বা প্রায় ৩১ কিলোমিটার পূর্বে ইঞ্জিনকক্ষে আঘাতপ্রাপ্ত হয়। উভয় ক্ষেত্রেই কোনো প্রাণহানি ঘটেনি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো স্পষ্ট নয়।

একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালির আকাশসীমায় আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগ একটি উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। আইআরজিসির দাবি, এটি তাদের হাতে ভূপাতিত হওয়া ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও অনেক বেশি কঠিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে তার বক্তব্যের বরাতে জানানো হয়, একদল ‘দাদাগিরি করা, নিপীড়ক ও জবরদস্তিকারী’ শক্তি ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। তবে দেশটির ব্যবসায়ীরা বিদ্যমান বাজার পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন।

বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে শীতকালে যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অর্থনৈতিক লড়াইয়ের মুখে দেশটির টিকে থাকার কৌশল নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই মডেলের নিজস্ব ভাষা নিয়ে সতর্ক করলেন জিওফ্রে হিন্টন

হরমুজে দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬