ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তাঁর সফর ঘিরে বেশ কিছু জল্পনা থাকলেও অবশেষে তাজমহল ভ্রমণের সবুজ সংকেত পেয়েছেন তিনি। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, তাজমহল ও দিল্লির বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শনে মুসাদ্দিক মালিকের যেতে কোনো বাধা নেই। তবে নিরাপত্তার দোহাই দিয়ে তাঁকে নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিজামুদ্দিনে যাওয়ায় বাধা দেওয়ার কারণ নিরাপত্তাজনিত বলা হলেও সে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দিল্লিতে থাকাকালীন মুসাদ্দিক মালিক উত্তর প্রদেশের আগ্রার তাজমহল ছাড়া দিল্লির নিজামুদ্দিন দরগাহেও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সরকারি বরাতের উল্লেখ করে কেউ জানাচ্ছিলেন, সম্মেলন ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হবে না।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, তাজমহলের পাশাপাশি মুসাদ্দিক মালিক দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিস্থল ও ‘দিল্লি হাট’ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাঁকে যাওয়ার অনুমতি না দেওয়ার পেছনে নিরাপত্তার কারণকে প্রধান অন্তরায় হিসেবে দেখানো হয়েছে। সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, ওই এলাকাটি অত্যন্ত জনাকীর্ণ ও ঘিঞ্জি হওয়ায় ভারত সরকার কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না। তাঁর সাধ মিটবে কি না, সে বিষয়ে নানা ধরনের খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার পর ভারত সরকার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি আস্তানায় পাল্টা হামলা পরিচালনা করে, যার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। এরপর থেকে কোনো পাকিস্তানি মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতে সফর করেননি। সেই দীর্ঘ বিরতির পর মুসাদ্দিক মালিকই প্রথম পাকিস্তানি মন্ত্রী হিসেবে ভারত সফর করছেন। যদিও এর আগে ২০২৩ সালে এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতে এসেছিলেন। এসসিওর মতো বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণে ভারত আপত্তি না জানালেও, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় পর্যায়ের আলাপ-আলোচনা এখনো পুরোপুরি স্থবির হয়ে আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক

আপডেট সময় ০৩:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬