ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা বিদ্যমান থাকলে কেউ বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ১৯৭১ সাল থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে লাখো মানুষ শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রধান দুটি কর্তব্য রয়েছে। এর একটি হলো যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করা এবং দ্বিতীয়টি হলো শহীদদের স্বপ্নের একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বক্তব্যের পর প্রধানমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি আধুনিক রাষ্ট্রের জন্য আকাশ, সমুদ্র ও স্থলভাগের সার্বভৌমত্ব নিশ্চিত করা অপরিহার্য। দেশকে নিরাপদ ও শক্তিশালী করার লক্ষ্যে তার সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণ ও কল্যাণের সমন্বিত এই প্রচেষ্টার মূল লক্ষ্য একটি পেশাদার ও সুশৃঙ্খল সশস্ত্র বাহিনী গড়ে তোলা। তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে।

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরাপত্তা কৌশলের পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সরকার এ লক্ষ্যে নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বের সামরিক নিরাপত্তা প্রথাগত গণ্ডি পেরিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সক্ষমতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর মতে, সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার অন্যতম অনিবার্য অঙ্গ হলো চেইন অব কমান্ড। একই সঙ্গে বাহিনীর সাফল্য ও শক্তিময়তার জন্য সততা, দক্ষতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের মানুষের আস্থা অর্জন এবং অটল দেশপ্রেম সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে বড় শক্তি। পরিশেষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, তাদের কাজের প্রতিটি ক্ষেত্রে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৬:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬