ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আইডিইবির অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস ভূমিমন্ত্রীর

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোগত জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। গত শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহীর হড়গ্রাম পূর্বপাড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের শ্রম ও মেধা অপরিহার্য। তিনি আরও বলেন, জাতীয় উন্নয়নে নারী ও পুরুষকে সমানভাবে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রকৌশলীদের আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে তিনি কারিগরি শিক্ষার গুণগত পরিবর্তন ও আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দেন। আইডিইবির পক্ষ থেকে অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরা হলে মন্ত্রী তা নিরসনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তারের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হবে এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তাও নিশ্চিত করা হবে।

আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ এ আর জামিল ইদির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও জনসংযোগ বিষয়ক সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে আইডিইবি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

আইডিইবির অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস ভূমিমন্ত্রীর

আপডেট সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬