ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

রক্তের সম্পর্কের বিয়ে বন্ধে আইন নিয়ে ভাবছে ভারত

রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বংশগত ও জিনগত নানা জটিলতা সৃষ্টির ঝুঁকি থেকে যায়। এ ধরনের বিয়ে নিষিদ্ধ বা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার জন্য ভারত সরকারকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্কুল পর্যায়ের পাঠ্যক্রমেও এই ঝুঁকির বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে আদালত এটিও মনে করিয়ে দিয়েছে যে, বিয়ে মূলত ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনে স্কুলের পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করে কিংবা বিশেষ সচেতনতামূলক প্রচার চালিয়ে নাগরিকদের এ বিষয়ে সতর্ক করা যেতে পারে। তাই এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। কেনই বা ভারতের বিচারব্যবস্থায় এ ধরনের বিয়ের সুযোগ রয়েছে।

বেঙ্গালুরুর এক আইনের শিক্ষার্থী রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে নিষিদ্ধ করার দাবিতে আদালতে একটি রিট আবেদন করেছেন। নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, তিনি নিজেও এমন এক দম্পতির সন্তান, যার ফলে জন্মগতভাবেই তার দৃষ্টিশক্তি ৪০ শতাংশ কম। আবেদনকারীর দাবি, এই ধরনের সম্পর্কের কারণে শিশুদের মধ্যে শারীরিক ত্রুটি, বিকাশজনিত অক্ষমতা, অপুষ্টি এবং উচ্চ শিশুমৃত্যুর মতো সমস্যা দেখা দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন এ বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা নেই।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ করেছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, বিয়ের মতো ব্যক্তিগত বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আরোপ বা নিয়ম তৈরির এখতিয়ার তাদের নেই। আইন প্রণয়নের ক্ষমতা কেবল সরকারের হাতেই ন্যস্ত।

সংশ্লিষ্ট বিষয়ে সরকারের মতামত জানতে চেয়ে শীর্ষ আদালত নোটিস প্রদান করেছে। আদালত বলেছে, সরকারকে সরাসরি কোনো নির্দেশ দেয়া তাদের ক্ষমতার বহির্ভূত, তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তা গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য উৎসাহিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো, ‘আমরা সরকারকে নির্দেশ দিতে পারি না, তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুপ্রাণিত করতে পারি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

রক্তের সম্পর্কের বিয়ে বন্ধে আইন নিয়ে ভাবছে ভারত

আপডেট সময় ০৫:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬