ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর বড় পরাজয়, স্পিকার আইজেনকটের ঘনিষ্ঠ

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি দেশটির সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধী জোট ‘চেঞ্জ ব্লক’-এর নেতা গাদি আইজেনকটের ঘনিষ্ঠ সহযোগী। স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত ভোটাভুটিতে ১২০টি আসনের মধ্যে ৬৬টি ভোট পেয়ে জয়ী হন ৫৪ বছর বয়সী কাহানা। অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের প্রার্থী ওফির কাতজ পেয়েছেন ৫২টি ভোট। মাতান কাহানার বয়স ৫৪ বছর।

নেসেটের গুরুত্বপূর্ণ ডেপুটি স্পিকার পদেও জয় পেয়েছেন বিরোধী শিবিরের প্রার্থী আহমেদ তিবি। তিনি একসময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা’আল পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্যানুযায়ী, তিবি ২০০৬ থেকে ২০১৩ সালেও একই পদে দায়িত্ব পালন করেছেন। তিন দশক ধরে বিভিন্ন মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নেতানিয়াহুর দল লিকুদ এবং কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তিবিকে ডেপুটি স্পিকার হওয়া থেকে ঠেকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এই ফলাফলকে নিজের এক বড় ‘রাজনৈতিক জয়’ হিসেবে দেখছেন আহমেদ তিবি। নির্বাচনের পর পার্লামেন্টে তিনি দেশটিকে সকল নাগরিকের সমান রাষ্ট্র হিসেবে গড়ার আহ্বান জানান। কিন্তু বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।’। নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’।

সংসদের এই দুই গুরুত্বপূর্ণ পদে নেতানিয়াহু ও তাঁর দলের ঘোর বিরোধীদের অবস্থান বর্তমান সরকারের নীতি পরিবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকারপ্রধান নেতানিয়াহু।

স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাতান কাহানা বলেন, তিনি জাতি, ধর্ম বা লিঙ্গনির্বিশেষে সবার স্পিকার হিসেবে কাজ করে যাবেন। বুধবার থেকেই তিনি বিচার বিভাগের বিতর্কিত সংস্কার পদক্ষেপগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বিচার বিভাগের তুমুল আলোচিত সংস্কার পদক্ষেপও রয়েছে।

ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর থেকে তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়তে পারে। নেতানিয়াহুর দীর্ঘ তিন দশকের রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে এই বিরোধী জোট গঠনের প্রক্রিয়াটি দেশটিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মতাদর্শগত ভিন্নতা থাকলেও এবারের নির্বাচনে ভালো ফলাফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকটকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

যদিও আইজেনকট আগে জানিয়েছিলেন তিনি আরব দলগুলোর সঙ্গে জোট গড়বেন না, তবুও বর্তমান পরিস্থিতি তাঁকে নতুন কৌশল নিতে বাধ্য করেছে।

পার্লামেন্টের কার্যক্রমের সময়সূচি নির্ধারণ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে স্পিকারের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এখন বিরোধী জোটের নিয়ন্ত্রণে চলে এল। তিনি সংসদীয় কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেন এবং এর মাধ্যমে প্রস্তাবিত আইন নিয়ে বিতর্ক বা ভোটাভুটির প্রক্রিয়াকে ত্বরান্বিত বা বিলম্বিত করতে পারেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর বড় পরাজয়, স্পিকার আইজেনকটের ঘনিষ্ঠ

আপডেট সময় ০৪:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬