সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং মতবিনিময় করেন। এর আগে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে সরাসরি অনুষ্ঠানস্থলে পৌঁছান।
এবারের আয়োজনে সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ মোট ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে মিলিত হন। ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























