৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা ২৫ নভেম্বর হলেও তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ভাইভা শেষ হওয়ার পর ৫১ দিন অতিক্রান্ত হলেও চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি। অতীতে দেখা গেছে, ৪৫তম বিসিএসে ভাইভা শেষের ১৬ দিন, ৪৬তম বিসিএসের ১৩ দিন, ৪৭তম বিসিএসের ১০ দিন এবং ৪৮ ও ৪৯তম স্পেশাল বিসিএসে মাত্র ২ দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। এই রেকর্ড গতির তুলনায় বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক দেরি বলে মনে করছেন পরীক্ষার্থীরা। আজ ১৯ নভেম্বর—৫১ দিন পার হয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। যদিও ৫০তম বিসিএসের সার্কুলারে ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল; কিন্তু আদৌ ২৫ নভেম্বরের ভেতরে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হবে কি না তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরীক্ষার্থীদের একাংশের ধারণা, পূর্ববর্তী বিসিএসগুলোর গেজেট প্রকাশ ও জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে। বিষয়টি যদি সত্য হয়, তবে আগের বিসিএসগুলোতে যোগদান না করা খালি পদগুলো ৫০তম বিসিএসের সাথে যুক্ত করার দাবি জানিয়েছেন প্রার্থীরা। তাঁদের মতে, অন্যথায় এমন দীর্ঘসূত্রতা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি মেধাবীদের আস্থা কমিয়ে দিতে পারে।
এদিকে, নতুন করে পুলিশ ক্যাডারে নিয়োগের জন্য একটি ‘স্পেশাল বিসিএস’ আয়োজনের গুঞ্জন শোনা যাচ্ছে। অথচ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন যোগ্য প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যাদের বিপরীতে মোট পদ রয়েছে ২ হাজার ১৫০টি। প্রার্থীরা মনে করছেন, ৫০তম বিসিএসে বিপুলসংখ্যক প্রার্থী থাকা সত্ত্বেও পুলিশ ক্যাডারের পদগুলো বিশেষ বিসিএসের মাধ্যমে পূরণ করা অযৌক্তিক। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে। *বিসিএস পরীক্ষা দেওয়া চাকরীপ্রার্থী। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, সাধারণ ৫০তম বিসিএস বাদ দিয়ে আলাদা বিশেষ বিসিএস আয়োজন করলে রাষ্ট্রের অর্থের অপচয় হবে। তাই আলাদা বিসিএস না নিয়ে বরং ৫০তম বিসিএসেই পদ সংখ্যা বৃদ্ধি করার জোর দাবি জানিয়েছেন তারা। দ্রুত ফল প্রকাশ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই পিএসসি যোগ্য প্রার্থীদের আস্থা ধরে রাখতে পারবে বলে মনে করছেন চাকরিপ্রত্যাশীরা।
আকাশ নিউজ ডেস্ক 

























