রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সোমবার রাতে রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি মিরপুর-১ নম্বর স্ট্যান্ডে থামলে যাত্রী নামানোর সময় তাতে আগুন দেওয়া হয়। ১০টা ৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) রাত দশটা পাঁচ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, আগুন লাগার সময় বাসটিতে থাকা চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই পালানোর সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়ার যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই দুইজনের নাম জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 























