ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীর জলবায়ু দাবির প্রতি সমর্থন জানাল জামায়াত

জলবায়ু পরিবর্তন নিয়ে চলমান কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার তুরস্কের আনতালিয়ার সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই সমর্থনের কথা জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। দলের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসানও এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুটি কোনো দলীয় বা ধর্মীয় বিষয় নয়। জাতীয় স্বার্থে এবং পরিবেশ রক্ষায় সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তিনি আরও জানান, জলবায়ু সংকটের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জামায়াতের পক্ষ থেকে ‘থ্রি জিরো ভিশন’ প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য হলো—শূন্য বন্যা, শূন্য বর্জ্য এবং শূন্য পরিবেশ বিপর্যয়। কপ-৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের প্রতিনিধিরা এই ভিশন তুলে ধরে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর তিনটি লক্ষ্য হলো—জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন।

বরাদ্দকৃত জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে ব্যারিস্টার সালেহী বলেন, অতীতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলার যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। এ অর্থের ব্যবহার নিয়মিত ট্র্যাকিং রিপোর্টের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করার দাবিও জানিয়েছে দলটি। বাংলাদেশকে দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগে, তা নিশ্চিত করার পাশাপাশি অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর প্রধান ভুক্তভোগী দেশ। আগের সম্মেলনগুলোতে প্রতিশ্রুত সহায়তার ৯ শতাংশেরও কম অর্থ বাংলাদেশ পেয়েছে, যার বড় অংশই এসেছে ঋণ হিসেবে। তিনি ঋণের বোঝা না চাপিয়ে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্যাভিলিয়নে সংবাদ সম্মেলন করতে না দেওয়ার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি জানান, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নে সম্মেলনের সময় আগে থেকেই নির্ধারিত ছিল এবং পরিবেশ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবের সাথে এ বিষয়ে কথা বলে সম্মতিও নেওয়া হয়েছিল। কিন্তু এরপরও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন আয়োজনে কোনো সহযোগিতা করেনি। সরকারের প্রতিনিধিদের কাছ থেকে এমন আচরণকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

মাহবুবুল আলম সালেহী পুনর্ব্যক্ত করেন যে, সরকারের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়েই জামায়াতের প্রতিনিধি দল কপ-৩১-এ যোগ দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো বিশ্বমঞ্চে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান এবং দাবিগুলো ঐক্যবদ্ধভাবে তুলে ধরা। অথচ এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে

প্রধানমন্ত্রীর জলবায়ু দাবির প্রতি সমর্থন জানাল জামায়াত

আপডেট সময় ০৭:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬