ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ১৬ নভেম্বর বৈঠকে বসছে ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়ে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠকের মূল আলোচ্যসূচি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় কমিশনের চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। বৈঠকে মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে

  • পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ পর্যালোচনা।
  • আইডিইএ প্রকল্পের আওতায় স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণ কার্যক্রমের হালনাগাদ পরিস্থিতি।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং দীর্ঘ সময় নির্বাচন বকেয়া থাকা ইউনিয়নগুলোকে তালিকার শুরুতে রাখা হচ্ছে। এর আগে ৮ নভেম্বর সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনটির।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের নিরাপত্তা: মোতায়েন ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স

ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ১৬ নভেম্বর বৈঠকে বসছে ইসি

আপডেট সময় ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬