ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, চ্যাম্পিয়নের জন্য ১ মিলিয়ন রিয়াল

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা আসরটি এখন বিশ্বব্যাপী নজর কেড়েছে।

মারসাল কাতার ও ইকনা’র তথ্যমতে, এবারের প্রতিযোগিতায় ১৯টি দেশের ৪২ জন হাফেজ অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম পর্ব চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের অসাধারণ হিফজ ও তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন। এই মর্যাদাপূর্ণ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুআজ মাহমুদ।

আগামী ১৫ নভেম্বর বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরে চূড়ান্ত বিজয়ী ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।

অংশগ্রহণকারী হাফেজরা জানান, কুরআন মুখস্থ করার এই যাত্রা তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। পবিত্র এই গ্রন্থ হিফজের মাধ্যমে তাদের স্মৃতিশক্তি প্রখর হওয়ার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে তারা আরও পরিপক্ব হয়ে উঠেছেন। হিফজ তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বৃদ্ধি করেছে।

তারা আরও উল্লেখ করেন, কুরআন কেবল আরবি ভাষার দক্ষতা বা তেলাওয়াতের মানই উন্নত করেনি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়েছে। তাদের এই সফলতার পেছনে বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিন বড় ভূমিকা রেখেছে বলে প্রতিযোগীরা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএলের নিলামে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান

কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, চ্যাম্পিয়নের জন্য ১ মিলিয়ন রিয়াল

আপডেট সময় ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬