ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভালো অভিনেত্রীদের নিয়ে ক্ষুব্ধ শবনম ফারিয়া

অভিনয়শিল্পীদের কাজের মূল্যায়নের চেয়ে তাঁদের ব্যক্তিগত জীবন, পোশাক-আশাক এবং বিলাসী জীবনযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক আলোচনার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি আক্ষেপ করে লেখেন, দেশের বিনোদন অঙ্গনে এমন অনেক শিল্পী রয়েছেন, যাঁরা নিজেদের অভিনয়গুণে দর্শকের নজর কাড়ার যোগ্য। কিন্তু গণমাধ্যম ও সাধারণ মানুষ তাঁদের কাজের পরিবর্তে ফালতু সব বিষয় নিয়ে বেশি চর্চা করে। এই মানসিকতার ফলে বিনোদন অঙ্গনে যেন শুধু ফালতু বিষয়েরই জয়জয়কার, এমনটা সবার কাছে মনে হচ্ছে।

ফেসবুক পোস্টে শবনম ফারিয়া প্রথমেই জয়া আহসানের অভিনয় ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, জয়ার ব্যাগ ও ঘড়ির সংগ্রহের রুচি তাঁর জামদানি সংগ্রহের চেয়েও চমৎকার। জয়ার ব্যক্তিগত পছন্দ, গাছপালা ও বাগানবাড়ির প্রতি আগ্রহকেও তিনি ইতিবাচকভাবে তুলে ধরেন। একইভাবে অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের মুগ্ধতা নিয়ে তিনি বলেন, নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিং বেল’ সিরিজে প্রীতির সঙ্গে দীর্ঘ সময় কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। প্রীতিকে অত্যন্ত স্বল্পভাষী ও পেশাদার একজন শিল্পী হিসেবে বর্ণনা করেন ফারিয়া।

মৌসুমী হামিদের অভিনয়ের বিশেষ প্রশংসা করে ফারিয়া লেখেন, তাঁর অভিনয় দক্ষতা বিধাতাপ্রদত্ত। মৌসুমীর প্রাণবন্ত স্বভাব এবং পরিশ্রমের কথা তুলে ধরে ফারিয়া জানান, তাঁর অভিনয় দেখে নিজেরও অনেক সময় সেরকম অভিনয়ের ইচ্ছা জাগে। এছাড়া নাজিয়া হক অর্ষার অভিনয়ের গভীরতা নিয়েও তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন। ফারিয়ার মতে, সুবর্ণা মুস্তাফার পর অভিনয়ের চোখের অভিব্যক্তি অর্ষার মধ্যেই সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে। একটি নাটকের শিডিউল জটিলতায় অর্ষার চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেলেও, নাটকটি দেখার পর ফারিয়া নিজে স্বস্তি বোধ করেছিলেন কারণ তিনি বিশ্বাস করেন অর্ষা চরিত্রটিতে যা ফুটিয়ে তুলেছিলেন, তার চেয়ে ভালো করা তাঁর পক্ষে সম্ভব ছিল না।

অভিনয়শৈলীর প্রশংসা তালিকায় শবনম ফারিয়া আরও যুক্ত করেছেন বিপাশা হায়াত, অপি করিম, তারিন জাহান, ইশিতা, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, বিন্দু, রুনা খান ও নাজিফা তুষির নাম। এর মধ্যে ইশিতাকে শৈশব থেকেই নিজের পছন্দের অভিনেত্রী হিসেবে উল্লেখ করেছেন তিনি। এছাড়া বিন্দুর অভিনয়, ফিটনেস ও ফ্যাশন সেন্স এবং অন্যান্য অভিনেত্রীদের মেধার কথা বিশেষভাবে তুলে ধরেছেন।

সবশেষে শবনম ফারিয়া আক্ষেপের সুরে লেখেন, আমাদের দেশে পরিশীলিত এবং সুন্দরভাবে কথা বলা অনেক দক্ষ অভিনেত্রী রয়েছেন। অথচ তাঁদের কাজের চেয়ে মানুষ বেশি আগ্রহী হয় ‘জামার দাম লাখ টাকা’ বা ‘দুবাইয়ের কেনাকাটা’র মতো বিষয়ে। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে প্রকৃত গুণী শিল্পীদের কাজের মূল্যায়নের আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজার ছাড়াল

ভালো অভিনেত্রীদের নিয়ে ক্ষুব্ধ শবনম ফারিয়া

আপডেট সময় ০৫:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬