ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশে হামের প্রকোপ অব্যাহত, চব্বিশ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

দেশে হামের সংক্রমণের হার থামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় (৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জন মৃত্যুবরণ করেছেন। সরকারি তথ্যানুযায়ী, গত এক দিনে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে পৌঁছেছে।

একই সময়ের ব্যবধানে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে। গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২ লাখ দুই হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে হামের প্রকোপ অব্যাহত, চব্বিশ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

আপডেট সময় ০৪:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬