ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মরিশাসে ভারী কাচের বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

মরিশাসের প্লেইন-দেস-পাপায়েস এলাকায় কর্মক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মরিশাসে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত বুধবার (৪ নভেম্বর) বিকালে মসজিদ রোডে অবস্থিত একটি অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের তথ্যানুযায়ী, নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

  • বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কারখানার কর্মীরা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ করছিলেন।
  • অজ্ঞাত কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল আকৃতির বাক্সটি সরাসরি শ্রমিকদের ওপর আছড়ে পড়ে।
  • ঘটনার আকস্মিকতায় তিন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পাওয়ার পরপরই প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে। প্রবাসে তিন কর্মীর অকাল মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ কেজির কামানের গোলা নাকি মদের বোতল? চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ

মরিশাসে ভারী কাচের বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০২:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬