ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের অনুকূলে সাজানোর মার্কিন অপচেষ্টা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব তেহরানে ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন।

ইরানি সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ও নীতি বিস্তারের যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাইয়েব মনে করেন, অদূর ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যাবে।

তিনি আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের চড়া ব্যয় নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রতি মার্কিন জনগণের ক্লান্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। দেশটির শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং শিল্পীরা যে আন্দোলন করছেন, তা সরাসরি মার্কিন নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের বহিঃপ্রকাশ।

সবশেষে হোসেইন তাইয়েব বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা কোনো সুফল বয়ে আনেনি। বরং এই আগ্রাসী ও নিয়ন্ত্রণমূলক নীতির কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় রাষ্ট্রই বর্তমানে অভ্যন্তরীণ নতুন সংকটে জর্জরিত হয়ে পড়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে শিক্ষার্থী হামলার মামলায় ফের আটক ছাত্রলীগ নেত্রী উর্মি

ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আপডেট সময় ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬