বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউসি, পিএসসি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস-এর কমান্ডার মেজর জেনারেল রশীদ মোহাম্মদ মাসুদ আল-হবাব আল-হাজরী। দেশ থেকে টাকা পাচার করে কাতারে শীর্ষ ব্যবসায়ী সাবেক বিমানবাহিনী প্রধান হান্নান।
গত বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিমান বাহিনী সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রশীদ আল-হাজরী।
সাক্ষাতকালে উভয় সামরিক কর্মকর্তা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত কৌশলগত বন্ধনকে আগামী দিনে আরও সুদৃঢ় ও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞ সদস্যদের মধ্য থেকে প্রয়োজনীয় জনবল বাছাইয়ের অংশ হিসেবে কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস-এর এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার এই পারস্পরিক আস্থা ও জনবল নিয়োগ প্রক্রিয়া উভয় দেশের ঐতিহাসিক সামরিক সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: ঢাকায় সংবাদ সম্মেলন ইরানের রাষ্ট্রদূত।
আকাশ নিউজ ডেস্ক 






















