ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা রিকশায় করে এসে জাদুঘরের সামনে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

এর আগেও গত ১৪ অক্টোবর একইভাবে শেরেবাংলা নগরের এই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা।

সে সময় একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল, যা পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা নামের ৪৫ বছর বয়সী এক সিএনজিচালক আহত হয়েছিলেন। তার শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাকশ্রমিকরা কর্মস্থলে ফিরছেন, স্বাভাবিক শিল্পাঞ্চল

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬