দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভ-জি’ নিয়ে এসেছে শাওমি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ব্যবহারের ফলে এই ফোনে দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজিং এবং একই সময়ে একাধিক কাজ বা মাল্টিটাস্কিং করা সহজ হবে। ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধার মাধ্যমে দ্রুত চার্জ দেওয়া সম্ভব। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব।
ডিভাইসটি শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস ৩-তে চলে। এতে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর ৬.৯ ইঞ্চি বড় ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখা ও ছবি দেখার অভিজ্ঞতা বেশ উন্নত হবে। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিকে টেকসই করার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ধুলোবালি ও পানি থেকে সুরক্ষার জন্য আইপি৬৪ রেটিং যুক্ত করা হয়েছে। এতে স্ক্র্যাচ বা দাগ পড়ার ঝুঁকি কমে এবং ফোনটি বেশ মজবুত। দুটি ভিন্ন রঙে বাজারে আসা এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























