ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতীয় সংগীতের সুরে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’— জাতীয় সংগীতের সমবেত সুর আর শ্রদ্ধাময় পরিবেশের মধ্য দিয়ে আজ বুধবার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা। দিনব্যাপী এই আয়োজনে গণমাধ্যমটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন সৃজনশীল ভাবনা এবং সমসাময়িক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এতে ঢাকার পাশাপাশি সারা দেশে কর্মরত প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মূল পত্রিকার সঙ্গে ‘সময়ের চালচিত্র’ শিরোনামে একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ৬, ৮ ও ১০ নভেম্বর আরও তিনটি বিশেষ সংখ্যা পাঠক পাচ্ছেন। এসব ক্রোড়পত্রে দেশের সাধারণ মানুষ, সমাজব্যবস্থা, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও নানা প্রশ্ন তুলে ধরা হচ্ছে।

‘যা কিছু ভালো, তার সঙ্গে ’ স্লোগানকে উপজীব্য করে ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু করেছিল। সূচনালগ্ন থেকেই ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার সমৃদ্ধ কলেবর আর নিয়মিত ফিচার পাতার মাধ্যমে পত্রিকাটি পাঠকদের মনোযোগ কাড়ে। দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পেশাদারত্বের প্রতি অবিচল থেকে এটি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষের অপরিহার্য সঙ্গী ও পরিবারের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার কাগজ, প্রতিদিন নতুন নতুন ফিচার পাতা, দলনিরপেক্ষতার অঙ্গীকার, বস্তুনিষ্ঠতার চর্চা, পেশাদারত্বের উৎকর্ষ আর নতুনকে মেনে নেওয়ার অবিরাম প্রয়াস—সব মিলিয়ে হয়ে ওঠে বাংলাদেশের মানুষের এক। অল্প কয়েক বছরের মধ্যে লাভ করে সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্মান।

কালের পরিক্রমায় এখন শুধু একটি দৈনিক পত্রিকা নয়, বরং একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও প্রতিষ্ঠিত। প্রতিকূলতা জয় করে সত্য ও সঠিক তথ্যের যোগান দিয়ে দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে বাংলাভাষী পাঠকদের আস্থা অর্জন করেছে এই গণমাধ্যম। পাশাপাশি ওয়ান-ইফরা (WAN-IFRA) ও ইনমার (INMA)-এর মতো আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের স্বীকৃতি, বিশ্বসেরা এবং এশিয়া সেরার পুরস্কার অর্জন সাংবাদিকতার পেশাদারত্ব ও উৎকর্ষের প্রমাণ বহন করে চলেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর পুঠিয়ায় অনুমোদনহীন ৯ ইটভাটা, চলছে অবৈধ ইট পোড়ানোর প্রস্তুতি

জাতীয় সংগীতের সুরে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬