ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেঙ্গুতে প্রাণ হারালেন জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী চন্দন সূত্রধর। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চন্দনের বড় ভাই আনন্দ সূত্রধর। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে ন চন্দনের বড় ভাই আনন্দ সূত্রধর। মারা যাওয়া শিক্ষার্থী চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সন্তান চন্দন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। তার সহপাঠী ও শিক্ষকদের ভাষ্যমতে, তার মাথায় এখনো বুলেট রয়েছে। তার বাবা অনীল সূত্রধর ও মা সন্ধ্যা সূত্রধর সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

বন্ধুর অকাল প্রয়াণে শোক প্রকাশ করে চন্দনের সহপাঠী আজিজুর রহমান বলেন, ডেঙ্গুর কাছে বন্ধুকে হারাতে হবে তা কল্পনাও করিনি। তিনি আরও বলেন, ডেঙ্গু এখন ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এটি প্রতিরোধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি, যাতে আর কোনো পরিবারকে এমন শোক সইতে না হয়।

সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন। তিনি বলেন, বিষয়টি মেনে নেওয়া কঠিন। ছেলেটি খুবই ভালো ছিল। সে জুলাই যোদ্ধা হিসেবেও সাহসের পরিচয় দিয়েছিল। তার সঙ্গে বিভিন্ন সময়ে কথা হতো, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ডেঙ্গুতে প্রাণ হারালেন জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর

আপডেট সময় ০৭:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬