ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাবরের ব্যাটিং ফর্ম ফেরাতে বিদেশের একাডেমির পরামর্শ মোহাম্মদ ইউসুফের

দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তার ব্যাটিংয়ে ধুকপাকানি স্পষ্ট ছিল। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে বাবর করেছেন মাত্র ১১৮ রান। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৫ রান ছাড়া বড় কোনো ইনিংস আসেনি তার ব্যাট থেকে। এমনকি টুর্নামেন্টের ফাইনালেও রানের খাতা খোলার আগেই চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। দলের শিরোপা জয়ের আনন্দ থাকলেও বাবরের এমন পারফরম্যান্স নিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়েছে অনেকেরই। সর্বোচ্চ ৪৫, শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম দেখায়। বড় বড় ব্যাটসম্যানও কখনো কখনো রান খুঁজে পান না। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা একেবারেই ভালো কাটেনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানের। ফাইনালে তো রানের খাতাই খুলতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। বাবরের সামর্থ্য নিয়েও তাঁর সংশয় নেই।

পরিস্থিতি যখন এমন, তখন বাবরকে নিয়ে নতুন এক পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মত প্রকাশ করে তিনি বলেছেন, বাবরকে এখনই ঘরোয়া ক্রিকেটে না পাঠিয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত ব্যাটিং কোচিংয়ের সুযোগ করে দেওয়া উচিত। ইউসুফের মতে, টেকনিক্যাল ত্রুটিগুলো দূর না করে ঘরোয়া ক্রিকেটে খেললে বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। কোথায় যেতে হবে, সেটাও বলেছেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। কিন্তু সেই রানখরা যখন দীর্ঘ হয়, তখন সমস্যাটা শুধু স্কোরকার্ডে আটকে থাকে না। ইউসুফের কথায় একটা পুরোনো আক্ষেপও আছে।

প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রানের মালিক ইউসুফ বিষয়টিতে বেশ গুরুত্ব দিচ্ছেন। তিনি লিখেছেন, চার বছর আগেও এমন পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। তার ভাষ্যমতে, সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টার মাধ্যমেই বাবর আবার নিজের সেরা ছন্দে ফিরতে পারেন। কারণ বাবর এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচিত হন। প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফ জানেন, একজন ব্যাটসম্যানের কাছে টেকনিক কতটা গুরুত্বপূর্ণ। এবার তাই একটু জোর দিয়েই লিখেছেন, ‘চার বছর আগে আমি একই কথা বলেছিলাম, কেউ শোনেনি। বরং সঠিক পরিচর্যা পেলে বাবর আবারও সেরা হয়ে উঠতে পারেন, সেই বিশ্বাসই রেখেছেন তিনি।

এদিকে ইউসুফের এই পরামর্শের আগেই অবশ্য ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন বাবর। ৩২ বছর বয়সী এই ব্যাটারকে কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে রাখা হয়েছে। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ দলের বিপক্ষে খেলবেন তিনি। ফাখর জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়েছে ৩ উইকেটে।

তবে বাবরের জন্য এখন কোন পথটি শ্রেয়—ঘরোয়া ক্রিকেটে লড়াই করে ফর্মে ফেরা, নাকি টেকনিকের ভুল শুধরে নিতে বিরতি নেওয়া, তা নিয়ে চলছে বিতর্ক। আগামী ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হবে। জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সূচির আগে বাবরের ব্যাটিং ছন্দ ফিরে পাওয়াটা এখন সময়ের দাবি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের এলএনজি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল সৌদি আরব

বাবরের ব্যাটিং ফর্ম ফেরাতে বিদেশের একাডেমির পরামর্শ মোহাম্মদ ইউসুফের

আপডেট সময় ০১:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬